বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

কর্মকর্তাদের কাজে অসন্তোষ, সেতুমন্ত্রীর

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৩৫০ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্ত্রণালয়সহ অধীন সংস্থাগুলোর কর্মকর্তাদের কাজে অসন্তোষ প্রকাশ করে বলেছেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলামকে কমপক্ষে অর্ধডজনবার স্মরণ করিয়ে দেওয়ার পরও সড়কের সৌন্দর্যবর্ধন নিয়ে নীতিমালা হয়নি।

আজ সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা এবং দপ্তরপ্রধানের সঙ্গে উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, সম্প্রতি আমি সড়ক ও জনপথ অধিদপ্তরের ১০টি জোন, বিআরটিসি, বিআরটিএ, ডিটিসিএসহ প্রধান প্রকল্পগুলোর অগ্রগতি বিষয়ক সভায় সবার সঙ্গে ধারাবাহিকভাবে কথা বলেছি। এর অংশ হিসেবে আজ মন্ত্রণালয়ের সঙ্গে বসলাম।

তিনি বলেন, আমি যে বিষয়গুলো সবসময় বলে আসছি বা পর্যালোচনা সভায় কিছু নির্দেশনা দিয়েছিলাম, সেগুলোর বাস্তবায়ন অগ্রগতি কতটুকু তা সচিব সাহেব জানাবেন। যেহেতু মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দপ্তর প্রধানরা উপস্থিত আছেন তাই কিছু বিষয়ে আমি আবারও কিছু বলতে চাই।

ঢাকা বিমানবন্দর সড়কের সৌন্দর্যবর্ধনের বিষয়টি নিয়ে কতবার বলেছি। অর্ধযুগ প্রায় শেষ হতে চলছে, কিন্তু নীতিমালার কাজ শেষ হয়নি উল্লেখ করে তিনি বলেন, একটি নীতিমালা করতে কত বছর লাগে, এমন একজন দক্ষ কর্মকর্তা কি এ বিভাগে নেই? সচিব সাহেবকে কমপক্ষে অর্ধডজনবার আমি স্মরণ করিয়ে দিয়েছি। আমি জানি না আপনারা নির্দেশনাগুলো যখন দেই, তখন নোট নেন কি-না। এ বিষয় নিয়ে আর বলতে চাই না। আপনাদের বিবেকের কাছেই প্রশ্ন রাখলাম বলে উল্লেখ করেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451