বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

বিদ্যুৎ বিতরণ কম্পানিগুলোকে গ্রাহকসেবার মান বাড়াতে হবে

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৯ বার পড়া হয়েছে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সমন্বিত বিদ্যুৎ সেবা সম্পর্কিত গুণগত জরিপ নিয়মিতভাবে করার উদ্যোগ নিন। বছরে অন্তঃত একবার হতে পারে। বিদ্যুৎ বিতরণ কম্পানিগুলোকে জরিপের মতামতের ভিত্তিতে গ্রাহকসেবার মান বাড়াতে হবে।

আজ সোমবার অনলাইনে ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভূক্ত বিদ্যুৎ বিভাগের উন্নয়ন প্রকল্পসমূহের গত আগস্ট মাসের বাস্তবায়ন, অগ্রগতি ও পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পসমূহ বাস্তবায়নে প্রকল্প পরিচালকদের আরো সক্রিয় থেকে কাজ করতে হবে। বাস্তবায়নের যে মাসিক লক্ষ্য দেয়া হয়েছে তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে।

প্রতিমন্ত্রী এ সময় ময়মনসিংহ লাইন আরো উন্নত করার আহবান জানিয়ে সঞ্চালন ও বিতিরণ ব্যবস্থার সমন্বয় বাড়ানোর উপর গুরুত্ব প্রদান করেন।

সভায় বিদ্যুৎ বিভাগের ৯৩টি প্রকল্প বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা করা হয়। যার মধ্যে ৭৯টি বিনিয়োগ প্রকল্প, ৯টি টিএ প্রকল্প এবং ৫টি প্রকল্প নিজস্ব অর্থায়নে রয়েছে। গত আগস্ট মাস পর্যন্ত আর্থিক ৮.২৬% ও ভৌত অগ্রগতি ৯.৪৮%।

ভার্চুয়াল এ সভায় অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব ডঃ সুলতান আহমেদ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অবঃ) সহ কম্পানিসমূহের ব্যবস্থপনা পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451