বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

নারায়ণগঞ্জে আবারও ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬২ বার পড়া হয়েছে

আবারও নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বন্ধ রয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) পৌনে ১১টার দিকে শহরের উকিলপাড়া এলাকায় ট্রেনটির বগি লাইনচ্যুত হয়।

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, নারায়ণগঞ্জে আবারও ট্রেন লাইনচ্যুত হয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার করবে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে সারাদিন এমনকি রাতও লাগতে পারে।

তিনি জানান, ট্রেন লাইনচ্যুত হলেও হতাহত কিংবা বড় ধরনের কোনো  দুর্ঘটনা ঘটেনি।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরেও ২ নম্বর রেলগেট এলাকায় একটি ট্রেন লাইনচ্যুত হয়েছিল। সেটি অপসারণ করে লাইনে এনে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পুনরায় স্বাভাবিক হয় ট্রেন চলাচল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451