বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামে এলজিইডির অর্থায়নে ব্রিজের আদলে কালভার্ট নির্মাণ করে অ্যাপ্রোচ না করায় কালভার্টে উঠতে বাঁশ ও কাঠের সাঁকো ব্যবহার করে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে। জানা গেছে, ওরিয়েন্ট ট্রেডার্স নামের বরিশালের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কালভার্ট নির্মাণের কাজ পায়। ১৮ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে এ কালভার্টটি কয়েক মাস আগে নির্মাণ করা হলেও এর অ্যাপ্রোচ নির্মাণ না করায় স্থানীয়রা বাঁশ, সুপারিগাছ ও কাঠের সাঁকো তৈরি করে এর ওপর থেকে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে। বিশেষ করে প্রসূতি নারী, শিশু ও বৃদ্ধদের কালভার্ট দিয়ে এভাবে চলাচল করতে চরম ভোগান্তি পোহাতে হয়। বানারীপাড়া উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবির বলেন, করোনাভাইরাস ও অতিবর্ষণের কারণে নির্ধারিত সময়ে কালভার্টের অ্যাপ্রোচ নির্মাণ করতে পারেননি ঠিকাদার। আগামী এক সপ্তাহের মধ্যে অ্যাপ্রোচ নির্মাণ করে কালভার্টটি যানবাহন ও জনসাধারণের চলাচলের জন্য উপযোগী করে তুলতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। ওরিয়েন্ট ট্রেডার্সের স্বত্বাধিকারীর ছেলে ও কাজ দেখভালের দায়িত্বে থাকা তামিম হাসান একই কথা জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে কালভার্টের অ্যাপ্রোচ করে দেওয়া হবে বলে জানান।

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯৭ বার পড়া হয়েছে

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামে এলজিইডির অর্থায়নে ব্রিজের আদলে কালভার্ট নির্মাণ করে অ্যাপ্রোচ না করায় কালভার্টে উঠতে বাঁশ ও কাঠের সাঁকো ব্যবহার করে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে।

জানা গেছে, ওরিয়েন্ট ট্রেডার্স নামের বরিশালের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কালভার্ট নির্মাণের কাজ পায়। ১৮ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে এ কালভার্টটি কয়েক মাস আগে নির্মাণ করা হলেও এর অ্যাপ্রোচ নির্মাণ না করায় স্থানীয়রা বাঁশ, সুপারিগাছ ও কাঠের সাঁকো তৈরি করে এর ওপর থেকে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে। বিশেষ করে প্রসূতি নারী, শিশু ও বৃদ্ধদের কালভার্ট দিয়ে এভাবে চলাচল করতে চরম ভোগান্তি পোহাতে হয়।

বানারীপাড়া উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবির বলেন, করোনাভাইরাস ও অতিবর্ষণের কারণে নির্ধারিত সময়ে কালভার্টের অ্যাপ্রোচ নির্মাণ করতে পারেননি ঠিকাদার। আগামী এক সপ্তাহের মধ্যে অ্যাপ্রোচ নির্মাণ করে কালভার্টটি যানবাহন ও জনসাধারণের চলাচলের জন্য উপযোগী করে তুলতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।

ওরিয়েন্ট ট্রেডার্সের স্বত্বাধিকারীর ছেলে ও কাজ দেখভালের দায়িত্বে থাকা তামিম হাসান একই কথা জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে কালভার্টের অ্যাপ্রোচ করে দেওয়া হবে বলে জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451