রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

নায়ক সালমান শাহর মৃত্যুর ২৪ বছর : বিচার দাবিতে ভক্তের একক প্রতিবাদ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৫ বার পড়া হয়েছে

বাংলা সিনেমার সুপারস্টার খ্যাত সালমান শাহর মৃত্যুর ২৪ বছর পূরণ হলো আজ। এত বছর পরেও প্রিয় নায়কের জন্য ভক্তদের হাহাকার থেমে নেই। প্রতিবছরই এই দিনে অনেক ভক্ত বিভিন্ন ভাবে সালমানের এই মৃত্যুর সঠিক তদন্ত দাবি করে প্রতিবাদ করেন। সিআইডি কিংবা পিবিআইয়ের প্রতিবেদনে বারবার বলা হয়েছে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন সালমান। তবে ভক্তরা এটা মানতে নারাজ।

প্রতিবছর দেশের বিভিন্ন স্থানে ‘সালমান হত্যা’র বিচার দাবিতে মানববন্ধন করেন ভক্তরা। তবে করোনার কারণে এবার পরিস্থিতি ভিন্ন। তারপরেও থেমে নেই প্রতিবাদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ সকাল ১০টায় দেখা গেল এক ভক্ত একাই দাঁড়িয়ে আছেন বিচারের দাবিতে। তার নাম মাসুদ রানা নকীব। তার হাতে থাকা ফেস্টুনে লেখা, ‘সালমান হত্যার বিচার চাই’।

প্রেস ক্লাবের দেওয়ালে ঝুলানো ব্যানারে লেখা, ‘সুষ্ঠ ও নিরপেক্ষ পুনঃতদন্ত সাপেক্ষে চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক অকাল মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি।’ করোনার কারণে এবার জনসমাগম করতে চাননি বলে একাই দাঁড়িয়ে গেছেন নকীব। তার বক্তব্য, সালমান শাহর ওপর বেশ কয়েকবার সন্ত্রাসীরা আক্রমণ করেছে। তাঁকে হত্যাচেষ্টা হয়েছে। তাঁকে ঘিরে এফডিসিতে অনেক ষড়যন্ত্র করা হয়েছিল। এসব কারণে সুষ্ঠু তদন্তের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451