রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

করোনা ভাইরাসে আক্রান্ত ৩ জনের মধ্যে ২ জন সুস্থ হয়ে উঠছেন: আইইসিডিআর

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বুধবার, ১১ মার্চ, ২০২০
  • ৩৬৭ বার পড়া হয়েছে

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে দুজন সুস্থ হয়ে উঠছেন। তৃতীয়জনের চিকিৎসা চলছে। আজ বুধবার এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা। তিনি আইইডিসিআরে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে কথাগুলো বলেন।

গত রোববার দেশে করোনাভাইরাসে তিনজন শনাক্ত করার কথা জানায় আইইডিসিআর। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এ তিনজনের মধ্যে দুজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। তাঁদের কাছে থেকে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী বলেও জানানো হয়।

আজ আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা বলেন, আক্রান্ত তিনজনের মধ্যে দুজন সুস্থ হয়ে উঠছেন। অন্তত প্রথম পরীক্ষায় এটা নিশ্চিত হওয়া গেছে। তাঁদের আবার পরীক্ষা করা হবে। আর তৃতীয়জনের চিকিৎসা চলছে।

আইইডিসিআর পরিচালক বলেন, নতুন করে ১০ জনের নাক ও গলার লালা পরীক্ষা করা হয়েছে। সেগুলোর ফল নেগেটিভ এসেছে।

আজ সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, এখন মোট আটজন আইসোলেশনে আছেন। আর কোয়ারেন্টাইনে আছেন চারজন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451