বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছাত্রলীগ শৈশবের ভালোবাসা কৈশোরের উচ্ছ্বাস যৌবনের প্রেম,ওবায়দুল কাদের

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শনিবার, ৪ জানুয়ারী, ২০২০
  • ৩৭৯ বার পড়া হয়েছে

ছাত্রলীগ আমাদের শৈশবের ভালোবাসা, কৈশোরের উচ্ছ্বাস, যৌবনের প্রেম ও বার্ধক্যের বিশ্বাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণাস্থল সোহরাওয়ার্দী উদ্যানে নবীন ও পুরানো এই মিলন মেলায় বাংলাদেশের সব বাগানে যত ফুল ফুটেছে, সব ফুলের শুভেচ্ছা ছাত্রলীগের জন্য দিলাম। এই মিলন মেলায় দাঁড়িয়ে আজ বারবার মনে পড়ছে— বঙ্গবন্ধুর সব সাফল্যের কেমিস্ট্রি কী ছিল? সেই কেমিস্ট্রি ছিল সাহস। বঙ্গবন্ধু কন্যার রসায়ন হলো, সাহস ও সততা।

তিনি বলেন, বঙ্গবন্ধুর রাজনীতি ছিল মানুষের প্রতি অক্ষয় ভালোবাসা। শেখ হাসিনার রাজনীতি এ দেশের মানুষের কাছে থাকা। তার নেতৃত্বে বিশ্ব সভায় বাংলাদেশ বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে। মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশে গত ৪৪ বছরের সবচেয়ে সৎ, সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে সাহসী, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতার নাম শেখ হাসিনা। বাংলাদেশে গত ৪৪ বছরের সবচেয়ে দক্ষ প্রশাসক, সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451