বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিপিএলের ৭ম আসরে মঞ্চ মাতালেন ক্যাটরিনা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৩৪০ বার পড়া হয়েছে

বিপিএলের ৭ম আসরের বর্ণিল উদ্বোধনী আয়োজনে মঞ্চে উঠে দর্শকদের মাতালেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। নীল পোশাকের ঝলকানিতে মঞ্চ মাতিয়েছেন ক্যাট। রাত ১০টা ৫ মিনিটে মঞ্চে উঠেছেন তিনি। এরপরে উঠেছেন বলিউড সুপারস্টার সালমান। সালমান এখন মঞ্চে। এরপর হবে সালমান-ক্যাটরিনার যৌথ পারফরম্যান্স।

এর আগে, ভিভিআইপি গ্যালারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ।

সন্ধ্যা সাড়ে সাতটায় বিপিএলের উদ্বোধনী মঞ্চে যখন সনু নিগম গাইছেন তখন অনুষ্ঠানস্থলে আসেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। সরাসরি তারা প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যান। প্রধানমন্ত্রীও তাদেরকে দেখে হাসিমাখা মুখে কুশল বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে দশ মিনিটেরও বেশি সময় ধরে কথা বলতে দেখা গেছে। সুন্দর এ মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে রাখতে ভুল করেননি প্রধানমন্ত্রীর অফিসিয়াল ক্যামেরা পার্সনরা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনসহ উর্ধ্বতন কর্মকর্তাদের দেখা গেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451