শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বস্তি নিয়ে রাজকোটে অনুশীলনে টাইগাররা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৩৮৪ বার পড়া হয়েছে

দিল্লির দূষিত নগরী ছেড়ে বাংলাদেশের ঠিকানা এখন ভারতের রাজকোটে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয় নিয়ে রাজকোটে পা রেখেছে বাংলাদেশ শিবির। রাজকোটে এসে কিছুটা সময় বিশ্রাম নিয়ে আজ মঙ্গলবার মাঠের অনুশীলনে নেমে পড়েছেন মাহমুদউল্লাহ-মুশফিকরা।

রাজকোটে আজ মঙ্গলবার সকাল ১০টায় অনুশীলনে নেমেছে বাংলাদেশ। এখানে স্থানীয় সময় দুপুর ১টা পর্যন্ত চলবে অনুশীলন। এর পর একই ভেন্যুতে অনুশীলন করবে স্বাগতিক ভারত।

আগামী বৃহস্পতিবার গুজরাটের রাজকোটের বসছে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। যদিও দক্ষিণ গুজরাটের আবহাওয়ার পূর্বাভাস বলছে, সিরিজের দ্বিতীয় ম্যাচটি মাঠে নাও গড়াতে পারে। কারণ ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড়।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইর খবরে বলা হয়েছে, আগামীকাল বুধবার রাতে অথবা বৃহস্পতিবার সকালে গুজরাটে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মহা’। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, শক্তিশালী এই ঘূর্ণিঝড় ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিবেগে আঘাত হানতে পারে।

গুজরাটের আবহাওয়া দপ্তরের কর্মকর্তা জয়ন্ত সরকার বলেন, ‘এই মুহূর্তে ঘূর্ণিঝড় মহা দিউ থেকে ৫৮০ কিলোমিটার ও ভারাভালের উত্তর-পশ্চিম থেকে ৫৫০ কিলোমিটার কেন্দ্রে অবস্থিত। ঘূর্ণিঝড় মহা ভয়ংকর আকার ধারণ করতে পারে।’

গুজরাটের পাশাপাশি মহারাষ্ট্রেও মহার প্রভাব থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস, দুই রাজ্যে ঘূর্ণিঝড়ের কারণে প্রবল বৃষ্টি হাতে পারে। বুধবার ও বৃহস্পতিবার গুজরাটে ভারি বৃষ্টি হতে পারে। তাই বৃহস্পতিবারের মাচটি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এদিকে প্রথম ম্যাচে ব্যাটিং ও বোলিং দুই বিভাগের দারুণ দৃঢ়তায় টি-টোয়েন্টিতে প্রথমবার ভারতকে হারিয়েছে বাংলাদেশ।

এর আগে এই সংস্করণে গত আটবারের দেখায় ভারতের বিপক্ষে কখনো জিততে পারেনি বাংলাদেশ। অবশেষে সেই আক্ষেপ ঘুচল। এই জয়ের সুবাদে তিন ম্যাচ সিরিজে ১-০-তে এগিয়ে গেছে বাংলাদেশ দল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451