মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন

প্রথম বাংলাদেশি হিসেবে আব্দুর রাজ্জাকের ইতিহাস গড়লেন

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শনিবার, ২ নভেম্বর, ২০১৯
  • ৪১১ বার পড়া হয়েছে

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ৬০০ উইকেট শিকারের রেকর্ড গড়লেন আব্দুর রাজ্জাক। জাতীয় দলে সাবেক হয়ে যাওয়া এ তারকা ক্রিকেটার ৩৭ বছর বয়সেও ঘরোয়া ক্রিকেটে আধিপত্য বিস্তার করে যাচ্ছেন তিনি।

দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে রাজ্জাকই সর্বোচ্চ উইকেটশিকারি। তার সঙ্গে বিস্তর ব্যবধান এনামুল হক জুনিয়রের। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ৪৭৭ উইকেট শিকার করেন এনামুল।

জাতীয় লিগের চলমান আসর শুরুর পর থেকেই জল্পনা-কল্পনা চলছিল। ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলেছেন এই আসরেই ছয়শ’ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করবেন রাজ্জাক। আর সেই রেকর্ড গড়তে বেশি সময় নেননি বাঁ-হাতি এ স্পিনার।

জাতীয় লিগের চলমান চতুর্থ রাউন্ডে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর বিভাগের মুখোমুখি হয়েছে খুলনা। এই রাউন্ডে খেলতে নামার আগে ৬০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করতে রাজ্জাকের প্রয়োজন ছিল ৬ উইকেট।

শনিবার প্রথম দিনে রংপুর বিভাগের ৭ উইকেট শিকারের মধ্য দিয়ে কাঙ্খিত সেই রেকর্ড গড়েন আব্দুর রাজ্জাক। এদিন তার স্পিনে বিভ্রান্ত হয়ে ২২৪ রানে অলআউট হয় নাসির হোসেন-নাঈম ইসলাম ও আরিফুল হকদের নিয়ে গড়া রংপুর বিভাগ। ২৪.১ ওভারে ৬৯ রানে ৭ উইকেট শিকার করেন রাজ্জাক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451