সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

পাকিস্তানকে পানি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিলেন মোদি সরকার

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯
  • ৩৭২ বার পড়া হয়েছে

পাকিস্তানকে পানি দেওয়া বন্ধ করে দেবে ভারত। ভারতের হরিয়ানার হিসারে ভোট প্রচারে গিয়ে সিন্ধুর নাম না করে হুঁশিয়ারি দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানালেন, পাকিস্তানে পানি দেওয়া বন্ধ করে হরিয়ানার কৃষকদের কাছে ওই পানি এবার পৌঁছে যাবে।

মোদি বলেন, ৭০ বছর ধরে হরিয়ানার কৃষকদের ভাগের পানি চলে গেছে পাকিস্তান। কিন্তু এবার সেটা আটকে দেব। আপনাদের ঘরে পৌঁছাবে ওই পানি। ওই পানি হরিয়ানা ও ভারতের কৃষকদের। আপনাদের জন্য লড়াই করছি।

ভারতের নদীর পানি পাকিস্তানে যাওয়া বন্ধ করতে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে কেন্দ্র। পাকিস্তানকে পানিতে মারতে সিন্ধুর অতিরিক্ত পানি আটকানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।

অতিরিক্ত পানি রাভি নদীতে ফেলে স্থানীয় পানি সমস্যার কথা মেটানোর ভাবনা রয়েছে। চাপে পড়েছে পাকিস্তানও। ভারত পানি সংকট তৈরি করে ফিফথ জেনারেশন ওয়ারের পথে হাঁটছে বলে অভিযোগ তুলেছে ইসলামাবাদ।

রদিকে, আর এক সপ্তাহও বাকি নেই হরিয়ানা ভোটের। শেষবেলার প্রচারে সেই পাকিস্তান আর জাতীয়তাবাদের আবেগকেই হাতিয়ার করলেন মোদি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451