বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০১৯
  • ৫২৫ বার পড়া হয়েছে

বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মোটরসাইকেল আরোহী অন্যজন গাড়িচালক। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

নিহতের মধ্যে ওমর ফারুক সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামের সাহাজুল ইসলামের ছেলে ও হাফিজুর রহমান বগুড়া সদর উপজেলার মৃত মোগলা প্রামাণিকের ছেলে।

গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে ঢাকা-বগুড়া-রংপুর মহাসড়কে সদর উপজেলার বাঘোপাড়া খোলার ঘর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী ওমর ফারুক (২২) নিহত হন। মহাস্থান থেকে মহাসড়ক হয়ে ওমর ফারুক মোটরসাইকেল করে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কে সৃষ্ট খাদের মধ্যে পড়ে মোটরসাইকেল উল্টে যায়। এ সময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শুক্রবার বিকালে বগুড়ার বনানী-মাটিডালী দ্বিতীয় বাইপাস মহাসড়কের জয়বাংলা হাট এলাকায় একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চালক হাফিজুর রহমান নিহত হন। এ ঘটনায় অটোরিকশার চারজন যাত্রী আহত হন।

আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451