বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

বগুড়া উপনির্বাচনে বিএনপির প্রার্থী সিরাজ জয়ী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৪ জুন, ২০১৯
  • ৫৫৪ বার পড়া হয়েছে

 

বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ জয় পেয়েছেন। আজ সোমবার বিকেল ৫টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট শেষ হওয়ার সাড়ে তিন ঘণ্টার মাথায় রিটার্নিং কর্মকর্তা ও জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুব আলম শাহ ফলাফল ঘোষণা করেন।

ধানের শীষ প্রতীকে গোলাম মোহাম্মদ সিরাজ পেয়েছেন ৮৯ হাজার ৭৪২ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী এস এম টি জামান নিকেতা নৌকা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ২৯৭ ভোট। বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থী মো. নূরুল ইসলাম ওমর লাঙ্গল প্রতীকে পেয়েছেন সাত হাজার ২৭১ ভোট।

একাদশ জাতীয় সংসদে বিএনপির আসন সংখ্যা ছয়টি। এ ছাড়া সংরক্ষিত আসনে একজন নারী সদস্য রয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদরের এ আসনে জয়ী হয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শপথ না নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ইভিএমে ভোট চলে।

নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশ কংগ্রেস, মুসলিম লীগ ছাড়াও দুজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত দলের বগুড়া জেলা যুগ্ম সম্পাদক এস এম টি জামান নিকেতা (নৌকা), বিএনপির প্রার্থী দলের জেলা আহ্বায়ক সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ (ধানের শীষ), জাতীয় পার্টির (জাপা) প্রার্থী দলের জেলা সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ওমর (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মো. মনসুর রহমান (ডাব), বাংলাদেশ মুসলিম লীগের মো. রফিকুল ইসলাম (হারিকেন), স্বতন্ত্র জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু (ট্রাক) ও মো. মিনহাজ (আপেল)।

একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগ ২৭৮, জাতীয় পার্টি ২৪, বিএনপি ৬, ওয়ার্কাস পার্টি ৩,  জাসদ ৩, বিকল্পধারা বাংলাদেশ ২, গণফোরাম ২, তরিকত ফেডারেশন ১, জাতীয় পার্টি জেপি ১ এবং স্বতন্ত্র প্রার্থীরা তিনটি আসনে জিতেছেন। এ ছাড়া সংরক্ষিত আসনের মধ্যে রয়েছে আওয়ামী লীগ ৪৩, জাতীয় পার্টি ৪, বিএনপি ১, ওয়ার্কাস পার্টি ১ ও স্বতন্ত্র ১টি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451