শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

গোয়ালঘরে গরু বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩ এপ্রিল, ২০১৯
  • ৪৮৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

আগুন লাগে গোয়ালঘরে। তিনটি গরু ছিল সেখানে। বৃদ্ধ সালেহা খাতুন গরুগুলো বাঁচাতে যান। কিন্তু তিনি অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। বাঁচানো যায়নি তিনটি গরুও।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বাঙ্গালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে আগুন লাগে আনছের আলীর গোয়ালঘরে। নিহত সালেহা (৬৫) আনছের আলীর স্ত্রী। আগুনে পুড়ে গেছে তাঁদের বসতঘরও।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম জানান, গতকাল রাত ২টার দিকে বাঙ্গালপাড়া গ্রামের বাসিন্দা আনছের আলীর গোয়ালঘরে আগুন লাগে। সে সময় আনছের আলীর স্ত্রী সালেহা গোয়ালঘরে থাকা তিনটি গরুকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। গরু তিনটিও অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

পরে খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে যায় আসবাবপত্রসহ সালেহার পুরো বাড়ি। গোয়ালঘরে রাখা খড় থেকে ওই আগুনের সূত্রপাত হয় বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451