শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

নওগাঁয় বিষ খাইয়ে একই পরিবারের তিনজনকে হত্যার অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ মার্চ, ২০১৯
  • ৪২২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

নওগাঁর মহাদেবপুর উপজেলায় রহস্যজনকভাবে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। খাদ্যে বিষক্রিয়ায় কারণে তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

নিহত ব্যক্তিরা হলেন মহাদেবপুরের উত্তরগ্রাম ইউনিয়নের চকযথুরী গ্রামের অর্জুন কুমার (৩২), তাঁর স্ত্রী তিথী রাণী (২৫) ও সন্তান অরণ্য কুমার (৩)।

অর্জুনের শাশুড়ি যমুনা রাণী অভিযোগ করে বলেন, বেশ কিছুদিন ধরেই বাড়ির কাছের একটি বাগান পরিষ্কার করা নিয়ে অর্জুন ও তার ভাই অসীম কুমারের বিবাদ চলছিল। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার রাতে দইয়ের সঙ্গে বিষ মিশিয়ে অর্জুন, তাঁর স্ত্রী ও সন্তানকে খাইয়ে হত্যা করা হয়েছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, অর্জুন কুমার, তাঁর স্ত্রী তিথী রানী ও শিশু অরণ্য কুমার শুক্রবার রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। কিন্তু প্রায় এক ঘণ্টা পর এক সঙ্গে তিনজনের বমি ও পেটব্যথা শুরু হয়। রাত ১২টার দিকে তাঁদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই রাত ৩টার দিকে তিথী রানীর মৃত্যু হয়। এরপর আজ শনিবার সকালে নওগাঁ সদর হাসপাতালে অরণ্য কুমার ও নওগাঁ থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অর্জুন কুমারকে মৃত ঘোষণা করেন।

নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মুনির আলী আকন্দ জানান, প্রাথমিকভাবে নিহতদের শরীরে বিষক্রিয়ার লক্ষণ পাওয়া গেছে। শক্তিশালী বিষক্রিয়ার কারণে তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নওগাঁ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মৃতদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে প্রকৃত রহস্য উম্মোচন হবে।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার বলেন, মৃতের স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তাঁদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

-সুত্র,এন টিভি অনলাইন


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451