মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষার পাশা-পাশি বিভিন্ন খেলারও উন্নয়ন হয়েছে: আসাদুজ্জামান নূর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৭ মার্চ, ২০১৯
  • ৪২৫ বার পড়া হয়েছে

 

নীলফামারী প্রতিনিধি॥নীলফামারী সদর আসনের সংসদ সদস্য ও সাবেক
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার
নির্দেশে সারা দেশে ক্রিড়া অঙ্গনের ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষার যেমন মান
উন্নয়ন হয়েছে তেমনী জেলা পর্যায়ে তৃণমূলে স্কুল কলেজে গুনগত শিক্ষার
পাশাপাশি খেলা ধুলার উন্নয়ন হয়েছে।
শনিবার (১৬ মার্চ) বিকালে নীলফামারীর শেখ রাশেল মিনি স্টেডিয়ামে আন্তঃজেলা
জাতীয় মহিলা কাবাডি জোন পর্যায়ে চুড়ান্ত পর্বের খেলা ও পুরস্কার বিতরনী
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ছেলেদের চেয়ে মেয়েরা খেলাধুলা ও লেখা পাড়ায় এগিয়ে রয়েছে।
ছেলেদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরও সমান তালে এগিয়ে যেতে হবে।কে হারলো কে
জিতলো সেটা বড় বিষয় নয়। তবে এ খেলা কতজন ধরে রাখলো সেটাই বড় বিষয়।যার
যে সক্ষমতা আছে সেটা নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। তাহলে জাতী
এগিয়ে যাবে।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় জোন পর্যায়ের ওই
প্রতিযোগিতার যৌথভাবে আয়োজন করে নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা ও জেলা
পুলিশ প্রশাসন।
পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে, এ সময় উপস্থিত ছিলেন,
পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনুর
আলম অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, জেলা ক্রিড়া সংস্থার সাধারন
সম্পাদক আরিফ হোসেন মুন,সদর থানার ওসি মোমিনুল ইসলাম, সৈয়দপুর থানার
ওসি শাহাজান পাশা প্রমুখ।
চুড়ান্ত খেলায় নীলফামারী ৩৬-২৭ পয়েন্টে রংপুরকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়
নীলফামারী। খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হয় নীলফামারীর ১০ নং জার্সি
পরিহিত তুহিন আকতার ও টুর্নামেন্টে সেরা খেলোয়ার নির্বাচিত হয় একই
দলের খেলোয়ার রোমা রানী দাস।
উল্লেখ্যঃ রাজশাহী বিভাগের বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী এবং রংপুর বিভাগের
পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুর, রংপুর ও গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থাসহ দুই জেলার
মোট আট টি দল প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451