বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

‘যাকে খুশি তাকে ভোট দেওয়ার’ পরিবেশ চায় যুক্তরাজ্য

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮
  • ৪৬৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ যেন নিজেদের ইচ্ছানুসারে যাকে খুশি তাকে ভোট দিতে পারে, প্রশাসনের কাছে এমন পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক।

আজ শুক্রবার সকাল ১১টার দিকে মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা মো. তোফায়েল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার।

ডিসির সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে জানতে চাইলে অ্যালিসন ব্লেইক বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসকের প্রস্তুতি বিষয়ে জানতেই আসলে আমি এখানে এসেছিলাম। আমার পরস্পরের মাঝে নিজেদের ভাবনা-চিন্তাগুলো আদান-প্রদান করেছি। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে তাঁর প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা চাই, ভোটের দিন সবাই যেন নিরাপদে ভোট দিতে পারে।’

‘জেলা প্রশাসক ছাড়াও মৌলভীবাজারে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গেও আমাদের সাক্ষাৎ হয়েছে। ভোটের দিন বাংলাদেশের মানুষ যেন নিজেদের ইচ্ছামতো যাকে খুশি তাকে ভোট দিতে পারে, এটাই আমাদের চাওয়া,’ বলেন অ্যালিসন।

ব্রিটিশ হাইকমিশনার আরো বলেন, ‘নির্বাচনের দিন এটাই দেখার বিষয় যে, ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোট দিতে পারছেন কি না।’

জেলা প্রশাসনের কর্মকর্তা ও ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451