বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুরের ফুলবাড়ীতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা টানা খেলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮
  • ৪৩৭ বার পড়া হয়েছে

 

মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে অনুষ্ঠিত হলো ওঝা কবিরাজদের তন্ত্রে-মন্ত্রের বাহাদুরী প্রমানের ঐতিহ্যবাহী (হাত)‘পাতাটানা’ খেলা।
গতকাল শনিবার বিকেল ৫টায় পৌর এলাকার বারোকোনা গ্রামে ঐ এলাকাবাসীর উদ্যোগে এ পাতা খেলা অনুষ্ঠিত হয়।
পাতা টানা খেলা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত মানুষের উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে। খেলার মাঠের মধ্যে থাকা ৮/ ১০ জন পাতা কে ওঝা ও কবিরাজরা নিজ নিজ তন্ত্র মন্ত্রের ক্ষমতা দিয়ে বশ করার চেষ্টা চলতে থাকে। এ জন্য ওঝা কবিরাজগণ সঙ্গে এনেছিল কলাগাছ, গোলাপ ফুল,জবা ফুল, ধূপ, আগরবাতি, মোমবাতি বিভিন্ন প্রকার গাছের শিকর বাকড় ও মাথা ভর্তি তন্ত্র মন্ত্র। খেলা শুরুর পর দেখা যায়- ওঝা ও কবিরাজগণ মন্ত্রের সাহায্যে মাঠের মধ্যে থাকা পাতাদের নিজের কাছে টেনে নিয়ে দাগের বাহিরে নিয়ে আসে। এভাবে কয়েক ঘণ্টা চলে এ পাতা টানা খেলা প্রতিযোগিতা। যে ওঝা ও কবিরাজ মন্ত্রের সাহায্যে বেশি পাতা দাগের বাহিরে নিয়ে আসবে ও বশ করতে পারবে সেই ওঝা, কবিরাজ জয়লাভ করবে বলে জানান তারা।
বারোকোনা গ্রামের মজিবর জানান, অনেক দিন ধরে গ্রামবাংলার এ ঐতিহ্যবাহী পাতা খেলা হয়ে আসছে। পাতা খেলা এ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী খেলা। প্রাচীন আমল থেকে এই খেলার প্রচলন ছিল। গ্রাম এলাকার লোকজনকে সুস্থ্য বিনোদন দিতে এ খেলাটির বিকল্প নাই। ঐতিহ্যবাহী এই খেলা টিকিয়ে রাখতে হলে প্রতিবছর এলাকাবাসীর উদ্যোগ নেয়া প্রয়োজন। খেলা চলাকালীন সময় উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451