রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

কুড়িগ্রাম-২ আসনের বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সোহেল 

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২১ অক্টোবর, ২০১৮
  • ৩৯৯ বার পড়া হয়েছে

 

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
আসছে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ (ফুলবাড়ী- কুড়িগ্রাম সদর- রাজারহাট) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী কুড়িগ্রাম জেলা বিএনপি’র ১ম যুগ্ন-সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। নির্বাচনী মাঠ গোছাতে গত দশ বছর ধরে তিনি চষে বেড়াচ্ছেন সংশ্লিষ্ট আসনের বিভিন্ন এলাকা। পথসভা, উঠান বৈঠক, নির্বাচনী গণসংযোগের পাশাপাশি যোগ দিচ্ছেন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানে। তার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা গোটা নির্বাচনী এলাকার রাস্তার মোড়ে মোড়ে দর্শনীয় জায়গায় সাইনবোর্ড, বিলবোর্ড টাঙ্গানোর পাশাপাশি ইতিমধ্যেই চালাচ্ছেন ঘরোয়া প্রচার প্রচারণা। সর্বপরি সোহেল হোসনাইন কায়কোবাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ কুড়িগ্রাম-২ আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ প্রসঙ্গে কথা হলে তিনি বলেন, ছাত্রজীবন থেকেই দলের স্বার্থে এলাকায় কাজ করে যাচ্ছি। আমার প্রতি দলের নেতাকর্মী ও এলাকার মানুষের অগাধ ভালবাসা আছে বলে আমি মনে করি। আশাকরি দলীয় মনোনয়ন পেলে বিজয়ী হতে পারবো ইনশল্লাহ্ ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451