বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর আশা কোনদিন পূরণ হবে না-ভোলায় বানিজ্য মন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২০ অক্টোবর, ২০১৮
  • ৪০১ বার পড়া হয়েছে

 

ভোলা প্রতিনিধি॥

বিএনপি ও গণফোরামের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট প্রসঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এ জোটের কোনো আদর্শ নেই, লক্ষ্য নেই, লক্ষ্য একটাই (প্রধানমন্ত্রী) শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো। কিন্তু তাদের এ লক্ষ্য কোনোদিন পূরণ হবে না। বাংলার মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
শনিবার (২০ অক্টোবর) সকালে ভোলা সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে যুব মহিলা লীগের সম্মেলনের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বিএনপি ড. কামাল হোসেনকে নিয়ে জোট করেছে। যে কামাল হোসেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছিলেন বঙ্গবন্ধুর ছেড়ে যাওয়ার আসনে। তিনি নিজে কোনোদিন সরাসরি ভোটে নির্বাচিত হতে পারেননি। তিনিই আবার জোট করেছেন ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের সঙ্গে, যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল।

জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক খাদিজা আকতার স্বপ্নার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট মমতাজ বেগম এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর আ’লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451