শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

বড়াইগ্রামে দুই আঁখির বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮
  • ৩৫০ বার পড়া হয়েছে

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে শুক্রবার বিকেলে দুটি বাল্যবিয়ে বন্ধ করেছেন ইউএনও আনোয়ার পারভেজ। ঘটনাচক্রে দুজন বালিকার নামই আঁখি। একজন নগর ইউনিয়নের মশিন্দা গ্রামের আব্দুল আওয়ালের মেয়ে এবং পাঁচবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর মানবিক শাখার ছাত্রী (১৫)। অপরজন জোয়াড়ী ইউনিয়নের কুমরুল শাহপাড়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে এবং বনপাড়া বেগম রোকেয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী (১৩)।
নগর ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু জানান, আঁখি তার নানা পাঁচবাড়িয়া গ্রামের খলিলুর রহমানের বাড়িতে থেকে পড়ালেখা করতো। শুক্রবার তার বিয়ে পাশ্ববর্তী লালপুর উপজেলার জনৈক ছেলের সাথে দিনধার্য্য হয়। খবর পেয়ে ইউএনও আনোয়ার পারভেজ বিকেলে খলিলুর রহমানের বাড়িতে হাজির হলে বরপক্ষ সেখান থেকে সটকে পড়ে। পরে আখিঁর বাবা আব্দুল আওয়াল মুচলেকা দিয়ে বিয়ে বন্ধ করে দেন।
অপরদিকে জোয়াড়ী ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদ বলেন, ইউএনও মাধ্যম বাল্যবিয়ের খবর পেয়ে কুমরুল শাহপাড়া সাইফুল ইসলামের বাড়িতে যাই। সেখানে গিয়ে শুনি বনপাড়া বাইপাস এলাকার জনৈক ছেলের সাথে আঁখির বিয়ের দিনধার্য্য হয়েছে। তাদেরকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে জানালে নিজেদের ভূল বুঝতে পেরে মুচলেকা দিয়ে বিয়ে বন্ধ করে দেয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451