বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফেসবুকে অপপ্রচারকারীর বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১ অক্টোবর, ২০১৮
  • ৩৫২ বার পড়া হয়েছে

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি (আমি গণমাধ্যম কর্মী) থেকে পরিকল্পিত ভাবে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে সম্মান ক্ষতিসাধন করার প্রতিবাদে অপপ্রচারকারীর বিচারের দাবীতে সংবাদ সন্মেলন করেছে আত্রাই বানজু ক্লিনিক মালিক ডাক্তার হামিদুল ইসলাম ।
সোমবার সকাল ১০টায় আত্রাই প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সন্মেলনে ডাক্তার হামিদুল ইসলাম তার লিখিত বক্তব্যে জানান, আমি একজন বিএমডিসি কর্তৃক রেজিষ্ট্রার প্রাপ্ত এমবিবিএস ডাক্তার। আত্রাইয়ে দীর্ঘদিন থেকে সুনামের সাথে চিকিৎসা সেবা দিয়ে আসছি। একটি মহল ইর্ষান্বিত হয়ে ফেসবুকে ভুয়া আইডি (আমি গণমাধ্যম কর্মী) থেকে আমার ও আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালায়। এরই ধারাবাহিকতায় গত ৭-৮ মাস যাবৎ মোবাইল ফোনের বিভিন্ন নাম্বার থেকে কখনও দশ লাখ, কখনও পাঁচ লাখ সর্বশেষ ১৫-০৯-২০১৮ তারিখে তিন লক্ষ টাকা না দিলে আমার ডাক্তরী পেশা বন্ধ করে দিবে বলে হুমকি দেয়। আমি অনুসন্ধানে এর পরিচয় জানতে পারি সে উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের মো: ওসমান আলীর ছেলে মো: ফাইম। এ বিষয়ে আমি ফাইমের পিতা ওসমান আলীর সাথে কথা বললে তিনি জানান আমার ছেলে ফাইম গত প্রায় ৪/৫ বছর থেকে বাড়ি থাকেনা সে কোথায় থাকে কি করে আমার সাথে তার কোন যোগাযোগ নেই। ডাক্তার হামিদুল আরো জানান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে মিথ্যা ব্যানোয়াট তথ্য অপপ্রচার করছে যা আমার ও আমার পরিবারের সদস্যদের সামাজিকভাবে সুনাম ক্ষুন্ন হচ্ছে। আমি এই ফেসবুক ভুয়া আইডি (আমি গণমাধ্যম কর্মী) পরিচালনাকারী ফাইম এর আইনগত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগি ডাক্তার হামিদুল ইসলাম, আত্রাই প্রেসক্লাবের সভাপতি মো: রুহুল আমিন, সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন সেন্টু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক নাহিদ, মুজাহিদ খাঁন, আব্দুল মজিদ মল্লিক তপন কুমচর সরকারসহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451