শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

বড়াইগ্রামে পাঁচ জেএমবি সদস্য আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৩৪ বার পড়া হয়েছে

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামে জেএমবি’র আঞ্চলিক কমান্ডারসহ পাঁচ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর একটি দল। রবিবার রাত সোয়া একটার দিকে উপজেলার ভবানীপুর গ্রামের একটি পরিত্যক্ত পাঠাগারে বৈঠক চলাকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাতটি উগ্রবাদী বই ও তিনটি লিফলেট জব্দ করা হয়।
আটক ব্যাক্তিরা হলেন-বড়াইগ্রামের দোগাছি গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে জেএমবি’র গায়েরে এহসার সদস্য জোবায়ের হোসেন (৩৫), সংগঠনের সক্রিয় সদস্য উপজেলার দোগাছি গ্রামের মোকছেদ আলীর ছেলে মোস্তাফিজুর রহমান ওরফে ফরহাদ (৩৮), গুনাইহাটি গ্রমের মৃত বেলাল উদ্দীনের ছেলে আলাউদ্দীন ওরফে আব্বাস (৩৮), দোগাছি গ্রামের মকবুল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩২), জোনাইল ইউনিয়নের বোর্ণি গ্রামের রজব আলী সরকারের ছেলে জাকারিয়া (২৩)।
রবিবার সকালে র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আজমল প্রেস রিলিজ মাধ্যমে জানান, গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর সক্রিয় সদস্য এবং সংগঠনের বিভিন্ন অবৈধ কর্মকান্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451