শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

বড়াইগ্রামে বিধবার বাসগৃহ ভাঙ্গার অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৩৮ বার পড়া হয়েছে

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে দরিদ্র, অসহায় বিধবা নাজমা খাতুনের (৫৬ ) বাসগৃহ ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার প্রতিবেশী সুমন সহ ১২/১৩ জনের বিরুদ্বে বড়াইগ্রাম থানায় অভিযোগ করেছেন বিধবা নাজমা খাতুন। নাজমা খাতুন উপজেলার তিরাইল গ্রামের মৃত ছবির উদ্দিনের স্ত্রী।
থানা অভিযোগ সুত্রে জানা যায়, বিয়ের পর থেকে প্রায় ৪২ বছর যাবত এ বাস গৃহে বসবাস করে আসছিলেন নাজমা খাতুন। কিন্তু প্রতিবেশী সুমন সহ ১২/১৩ জন সন্ত্রাসী লাঠি, ফালা হাতে নিয়ে জোরপূর্বক তার শয়ন ঘরটি ভেঙ্গে দেয়। ঘরে থাকা গরু বিক্রয়ের গচ্ছিত নগদ ৬৭ হাজার টাকা ও চার আনি স্বর্ণের অলঙ্কার যার আনুমানিক মূল্য সাড়ে দশ হাজার টাকা নিয়ে যায়।
প্রতিবেশী আলহাজ্ব আবু বক্কার বলেন, বিধবা নাজমা খাতুনের শশুর মৃত কবির উদ্দিন প্রায় ৬০ বছর যাবত ওই বসত ভিটায় বসবাস করেছেন।
প্রতিপক্ষ সুমন ও তার পিতা করিম উদ্দিন বলেন, কবির উদ্দিন দিং এর কাছে আমরা ওই বসত ভিটার দক্ষিনাংশে ক্রয় করেছি। কিন্তু এওয়াজ বদল দলিল সৃষ্টি না করেই আমাদের সুবিধার্থে আমরা এখন ওই ভিটার পূর্বাশে দখল করেছি। বিধবা নাজমা খাতুনকে বারবার ঘরটি সরাতে বলেও কোন কাজ না হওয়ায় , ঘরটি ভেঙ্গে দিয়েছি।
বড়াইগ্রাম থানার ভারপাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস বলেন, এ ব্যাপারে নাজমা খাতুন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।**

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451