বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনায় কাঁদলেন এমপি কুদ্দুস

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৩০ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধিঃ
নাটোর বড়াইগ্রামে সদ্য বদলীর আদেশপ্রাপ্ত জেলা প্রশাসক শাহিনা খাতুনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তার কর্মময় জীবন তুলে ধরে বক্তৃতাকালে আবেগাপ্লুত হয়ে কাঁদলেন জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তাঁর কান্নাজড়িত কন্ঠের বক্তৃতায় গোটা মিলনায়তনে নেমে এসেছিল পিতপতন নীরবতা। এ সময় বক্তব্যে তিনি বলেন, তাঁর রাজনৈতিক জীবনে অনেক জেলা প্রশাসককে দেখেছেন, কিন্তু এ রকম জ্ঞানী, বিচক্ষণ, কর্মদ্যমী মানুষ দেখেন নাই। একজন সরকারী কর্মকর্তা হয়েও এভাবে সাধারণ মানুষকে ভালবাসা যায়, তাদের পাশে দাঁড়ানো যায় এটা এই জেলা প্রশাসককে না দেখলে বুঝতে পারতাম না। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে বনপাড়া পৌরসভার মেয়র জাকির হোসেন, সহকারী কমিশনার ভুমি অভিজিৎ বসাক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন, কৃষি কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক আকরাম হোসেন বক্তব্য রাখেন। পরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে ক্রেষ্ট ও পুস্পস্তবক দিয়ে সংবর্ধনা দেয়া হয়। উল্লেখ্য, সম্প্রতি নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুনকে স্বাস্থ্য বিভাগে উপ-সচিব হিসাবে বদলী করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451