বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

কুড়িগ্রামের ফুলবাড়ীতে যোগদান করলেন প্রথম মহিলা ইউএনও মাসুমা আরেফিন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৬২ বার পড়া হয়েছে

 

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার পদে প্রথম মহিলা হিসেবে যোগদান করেন মাসুমা আরেফিন। তিনি বৃহস্পতিবারবার (২০ সেপ্টেম্বর) স্বপদে যোগদান করেন। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্র নাথ উঁরাও আজ তাঁকে চার্জ বুঝিয়ে দেন। যোগদান পরবর্তী সময়ে মাসুমা আরেফিনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা চেয়ারম্যান নজির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আর্জিনা বেগম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জামাল মাস্টার, উপজেলা জাসদের সভাপতি আব্দুল আজিজ বাবুলসহ জাসদ নেতৃবৃন্দ, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন, বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান খয়বর আলী মিয়া, শিমুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান এজাহার আলী প্রমূখ। এসময় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু ও সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা সহ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকগণ নবাগত ইউএনওকে শুভেচ্ছা স্বারক উপহার দেন। মাসুমা আরেফিন বলেন, সকলের সহযোগিতায় তিনি ফুলবাড়ীকে মডেল উপজেলা হিসাবে গড়িয়ে তুলতে চান ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451