সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বড়পুকুরিয়া নিয়ে ষড়যন্ত্রকারীদের সনাক্ত করা হয়েছে : ওবায়দুল কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৩৭ বার পড়া হয়েছে

ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধি:
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,বড়পুকুরিয়া কয়লা নিয়ে ষড়যন্ত্রকারীদের সনাক্ত করা হয়েছে। এখন তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। তিনি আরও বলেন,১০বছরেও বিএনপি কোন আন্দোলন করতে পারেনি,বাকী ২মাস আর কোন আন্দোলন করতে পারবেনা,বিএনপি এখন মরে গেছে,তাই মরা গাঙ্গে জোয়ার আসেনা।

গতকাল শনিবার উত্তরবঙ্গ ট্রেন যাত্রাকালে সন্ধা সাড়ে ৭টায় দিনাজপুরের ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশনে ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় তিনি উপস্থিত জনগণের নিকট নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

পথসভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি হায়দার আলী শাহ্ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,ট্রেন যাত্রার সফর সঙ্গী আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি,প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মামমুদ এমপি,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল,সাংগঠনিক সম্পাদক আহম্মেদ হোসেন,বিএম মোজাম্মেল হক এমপি,আবু সাঈদ আল মামুন(স্বপন)এমপি,খালিদ মাহমুদ চৌধুরী এমপি,উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়–য়া।

ওবায়দুল কাদের আরও বলেন,নৌকার গণ জোয়ার শুরু হয়েছে এই জোয়ার কেউ ঠেকাতে পারবেনা। তিনি বলেন,জাতীয় নির্বাচনের ট্রেন যাত্রা শুরু হয়েছে,এ যাত্রায় বিএনপি যদি ফেল করে তবে আস্তা কুড়ে নিক্ষিপ্ত হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451