বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটে ভোগান্তি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮
  • ৩৩৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরে ঢাকাগামী একটি রডবাহী ট্রাকচালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কে উল্টে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর গজারিয়া হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেয়। দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়। এর ফলে ঈদে ঘরমুখী মানুষের চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট তীব্র আকার ধারণ করেছে। শুক্রবার ভোর থেকে শুরু হওয়া দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা আলমগির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদকে সামনে রেখে ও শুক্রবার ছুটির দিন হওয়ায় মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। সে কারণেও যানজট সৃষ্টি হচ্ছে। ভবেরচর উপজেলার বাউশিয়া থেকে গোমতী সেতু পর্যন্ত প্রায় চার কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকেই মহাসড়কের গাড়ির চাপ বেড়েছে। হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে। ঢাকামুখী ও চট্টগ্রাম উভয় দিকেই যানজট তীব্র। এর মধ্যে ঢাকামুখী ২২ কিলোমিটার আর চট্টগ্রামগামী ২০ কিলোমিটার যানজট রয়েছে। সোনারগাঁও থেকে গোমতী সেতু পর্যন্ত চট্টগ্রামগামী আর দাউদকান্দির হাসানপুর থেকে সোনারগাঁও চৌরাস্তা পর্যন্ত ঢাকামুখী যানজট রয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কুমিল্লার চান্দিনা উপজেলার মাথাইয়া থেকে সোনারগাঁও চৌরাস্তা পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার যানজট ছিল। কিন্তু রাতের দিকে তা কমে পাঁচ কিলোমিটারে নেমে আসে। কিন্তু বৃহস্পতিবার দিনবগত রাত ৩টা থেকে আবার যানজট শুরু হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে যানবাহনের যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, কয়েকটি কারণে গত মঙ্গলবার থেকে মহাসড়কে যানজট রয়েছে। ঈদ সামনে রেখে চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে যানজট সৃষ্টি হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451