বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ডা: আক্কাছ আলী সরকারের গাড়ী, বাড়ি ভাংচুর, কর্মীদের মারধর ও হুমকীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২১ জুলাই, ২০১৮
  • ৩১৫ বার পড়া হয়েছে

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির
প্রার্থীর গাড়ী-পার্টি অফিস ভাংচুর, বাড়িতে হামলা, টাকা
ছিনতাই, কর্মীদের উপর হামলা ও হুমকীর প্রতিবাদে সংবাদ
সম্মেলন করেছে জাতীয় পার্টির প্রার্থী ডা: আক্কাছ আলী
সরকার। এসময় তিনি আগামী ২৪ ঘন্টায় নির্বাচনী পরিবেশ
ঠিক না হলে নির্বাচন থেকে সরে দাড়ানোরও ঘোষনা দেন।
তিনি শনিবার দুপুরে কুড়িগ্রাম শহরের ভোকেশনাল মোড়স্থ বাস
ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এসময় দলীয় নেতাকর্মীরা
উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির পার্থী আরো বলেন, জাতীয়
পার্টির জনপ্রিয়তায় তারা ইর্ষাম্বিত হয়ে বিভিন্ন ধরনের
সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে তারা জনগণকে ভয়ভীতি দেখাছে।
শুক্রবার রাত ১১ টার দিকে পুলিশের উপস্থিতিতে সেখানে আমার
গাড়ীতে হামলা হয়েছে, পার্টি অফিস ভাংচুর করা হয়েছে। এরপর
আমরা পুলিশি প্রহরায় কুড়িগ্রাম শহরের বাসায় আসি এবং
সেখানেও অতির্কিতভাবে স্বশস্ত্র হামলা চালায় আওয়ামীলীগের
লোকজন। এসময় গাড়ীতে থাকা ৫ লাখ টাকা ছিনতাই করে নিয়ে
যায়। তাদের মূল তার্গেট ছিল আমাকে হত্যা করার। এসব ঘটনার
প্রেক্ষিতে কুড়িগ্রামের জেলা প্রশাসক আমাকে ডেকে আস্বস্থ
করেছে নির্বাচনী পরিবেশ সুষ্ঠ করার। এ অবস্থায় আমরা দলের
চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের নির্দেশের অপেক্ষায় আছি।
তবে মাঠে যদি নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হয়।
আমার নেতাকর্মীরা যদি হুমকী-ধামকীর মধ্যে থাকে তাহলে এ
অবস্থায় নির্বাচন করা সম্ভব নয়।
আগামী ২৫ জুলাই কুড়িগ্রাম-৩ আসনে উপ-নির্বাচন
অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিএনপিসহ অন্যান্য দল অংশ না নিলেও
জাতীয় পার্টি ও আওয়ামীলীগ অংশ নিয়েছে। সংসদ সদস্য
একেএম মাঈদুলের মৃত্যুতে এই আসনটি শুন্য হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451