বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পার্বতীপুরে মাদক ব্যবসায়ীর দুই গ্র“পের বন্দুকযুদ্ধে নিহত ১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২১ জুলাই, ২০১৮
  • ২৯২ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মামুন,পার্বতীপুর প্রতিনিধিঃ দিনাজপুরের
পার্বতীপুরে মাদক ব্যবসায়ীর দুই গ্র“পের বন্ধুকযুদ্ধে আ:
রহিম(৪৮) নামে একজন নিহত হয়েছে। জানা যায, গত শুক্রবার
আনুমানিক রাত তিন টায় উপজেলার বান্নির ঘাট হাসের ডাঙ্গা
এলাকায় মাদক ব্যবসায়ীর দুই গ্রুপের বন্ধুক যুদ্ধে সে নিহত
হয়। পরে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ হাবিবুল হক
প্রধানের নেতৃত্বে থানা পুলিশ ঘটনা স্থলে যায় গুলিবিদ্ধ অবস্থায়
তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত
চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এসময় ঘটনা স্থল থেকে ১০০
পিস ইয়াবা, ৫০ বোতল ফেন্সিডিল এবং একটি সুটার গান উদ্ধার
করে পুলিশ। সে উপজেলার পুরাতন বাজার জাহাঙ্গীর নগর এলাকার মৃত
গোলাম নবী’র ছেলে।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ হাবিবুল
হক প্রধান জানায়, গভীর রাতে বান্নিরঘাট এলাকার টহল পুলিশ
গোলাগুলির শব্দ শুনতে পায়। টহল দল আমাকে জানালে আমি ফোর্স
নিয়ে ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে
আসি। তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451