বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

তুরস্কে দুই বছরের জরুরি অবস্থা প্রত্যাহার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮
  • ৩৪৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ 

ব্যর্থ সেনা অভ্যুত্থানের জের ধরে জারি থাকা দুই বছরের জরুরি অবস্থা প্রত্যাহার করে নিয়েছে তুরস্কের সরকার। এ সময়ের মধ্যে লাখো মানুষকে গ্রেপ্তার অথবা চাকরিচ্যুত করা হয়।

আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমগুলো জানায়, এত দিন প্রতি তিন মাস অন্তর জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হচ্ছিল।

সম্প্রতি তুরস্কের নির্বাচনে জয়লাভ করেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এরপর জরুরি অবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হলো।

নির্বাচনী প্রচারাভিযানের সময় বিরোধী পক্ষের প্রার্থীরা অঙ্গীকার করেছিলেন, ক্ষমতায় গেলে প্রথমেই তাঁরা জরুরি অবস্থার সমাপ্তি টানবেন।

জরুরি অবস্থা জারির পর থেকে এক লাখ সাত হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে সরকারি চাকরি থেকে বহিষ্কার করা হয়। এ ছাড়া সরকারি ও বেসরকারি হিসাবে ৫০ হাজার মানুষকে কারাবন্দি করে রাখা হয়েছে।

চাকরিচ্যুত ও কারাবন্দি অনেকেই দেশটির নির্বাসিত ইসলামিক নেতা ফেতুল্লাহ গুলেনের সমর্থক। গুলেন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তিনি এরদোয়ানের একসময়ের মিত্র।

তুরস্কের সরকারের অভিযোগ, গুলেন সেনা অভ্যুত্থানের চেষ্টা করেছেন। তবে তিনি তা অস্বীকার করেছেন।

২০১৬ সালে সেনা অভ্যুত্থানের চেষ্টার সময় সামরিক উড়োজাহাজ থেকে পার্লামেন্ট ভবনে বোমা হামলা চালানো হয়। সে সময় ২৫০ জনের বেশি নিহত হন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451