বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৫ জুলাই, ২০১৮
  • ৩৩৯ বার পড়া হয়েছে
ষ্টিয়া ভাদালিয়ায় ট্রাক চাপায় কুষ্টিয়া মডেল থানার এস আই মাসুদুর নিহত

বাংলার প্রতিদিন অনলাইন ডেস্কঃ 

দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় কামরুজ্জান কামু (৪৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার (১৪ জুলাই) রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে উপজেলার দুর্গাপুরে চণ্ড্রিপুর হাফিজিয়া মাদরাসাসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামু জেলার হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার শামসুল আলমের ছেলে।
দিনাজপুর বিরামপুর থানার এসআই মতিয়ার রহমান বলেন, বিরামপুর থেকে মোটরসাইকেলযোগে হিলির দিকে যাচ্ছিলেন দুইজন। তারা চণ্ড্রিপুর হাফিজিয়া মাদরাসার নিকট পৌঁছালে দিনাজপুরগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মারাত্মক আহত হন তারা।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কামরুজ্জামান কামুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই মতিয়ার রহমান।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451