বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বিতীয় শ্রেনীর এক স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষককে গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৫ জুলাই, ২০১৮
  • ২৯৭ বার পড়া হয়েছে

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি ঃ 
খেলনা কিনে দেয়ার লোভ দেখিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায়
স্কুল পড়–য়া দ্বিতীয় শ্রেনীর এক স্কুলছাত্রীকে জোড়পূর্বক ধর্ষণ
করেছে লম্পট আবুল কাশেম (৫৫) নামের এক ব্যক্তি। পৈশাচিক
ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিপুর ইউনিয়নের বালাবাড়ীর
অনন্তপুর গ্রামে। এ ঘটনায় গতকাল শনিবার ফুলবাড়ী থানায়
ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের
হলে ধর্ষক আবুল কাশেমকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, গত শুক্রবার বিকাল বেলা ওই গ্রামের সাইদুল
ইসলামের মেয়ে সহ ধর্ষিতা স্কুল ছাত্রী (০৮) তার বাড়ীর আঙ্গিনায়
খেলছিল। এ সময় আবুল কাশেম এসে খেলার ফাকে ওই স্কুল ছাত্রীকে
ভাল খেলনা কিনে দিবে বলে ফুঁসলিয়ে একটি গোয়াল ঘরে নিয়ে
গিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। এ সময় স্কুল ছাত্রীর আত্মচিৎকার
দিলে ঘটনাস্থলে ছুঁেট আসেন ধর্ষিতার মা আয়েশা খাতুনসহ
এলাকার লোকজন। এ সময় লম্পট আবুল কাশেম পালিয়ে যায়। পরে
মুমূর্ষ অবস্থায় মেয়েকে উদ্ধার করে নিজস্ব বাড়ীতে নিয়ে আসে
আয়েশা খাতুন । বিষয়টি তাৎক্ষনিক ভাবে এলাকায় জানাজানি
হলে ওই এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। আর বিষয়টি সাজানো বলে
ধর্ষক আবুল কাশেমসহ তার নিকট আত্মীয়-স্বজন গালাগালি করে
মেয়ের পরিবারকে হুমকি দেয়। এক পযার্য় মেয়ের অবস্থা বেগতিক
হলে শিশুটির বাবা আব্দুল মজিদ শনিবার সকালবেলা ফুলবাড়ী
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তার অবস্থা বেগতি
হলে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি
করা হয় ।
এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী
কমিউনিটি মেডিকেল অফিসার আকতারা বেগম জানান, ধর্ষনের
এক শিশু ভর্তি হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম
সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী
কর্মকর্তা হাবিবুর রহমান জানান মেয়েটির বাবা বাদী হয়ে
নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করায় আসামীকে
আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে । ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451