শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

নওগাঁয় ট্রাক উল্টে হেলপার নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮
  • ৪৮০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

নওগাঁয় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এর হেলপার গৌতম (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের চালক সাইদুল ইসলামসহ দুইজন। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ সদর উপজেলার বাইপাস খলিশাকুড়ি গ্রামের নওগাঁ-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৌতম মান্দা উপজেলার প্রসাদপুর গ্রামের বাসিন্দা। তিনি দুর্ঘটনাকবলিত ট্রাকটির হেলপার ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, মান্দা উপজেলার ফেরিঘাট থেকে মাছ ও আম নিয়ে ঢাকার গাবতলীর উদ্দেশে  রওনা হয় ট্রাকটি। এটি খলিশাকুড়ি গ্রামের শাফিন ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরকে বাঁচাতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হেলপার গৌতম মারা যান। এ সময় ট্রাকটির চালক সাইদুল ইসলামসহ দুইজন আহত হন। আহত  অপরজনের নাম জানা যায়নি।

আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নওগাঁ সদর থানার ওসি আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451