শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

ফুলবাড়ীতে নিখোজের একদিনপর ৫ বছরের শিশু’র লাশ পুকুর থেকে উদ্ধার, আটক ১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৯ জুলাই, ২০১৮
  • ২৮৭ বার পড়া হয়েছে

মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে নিখোজের একদিনপর মীরাজ কাজিম নামে ৫ বছর
বয়ষী এক শিশু’র লাশ বাড়ীর পাশে পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ
ঘটনায় পুলিশ জিঙ্গাসাবাদের জন্য একজনকে আটক করেছে।
গতকাল সোমবার সকাল ৭ টায় উপজেলা এলুয়াড়ী ইউনিয়নের পশ্চিম খাজাপুর
গ্রাম থেকে ওই শিশুটির মৃতদেহটি উদ্ধার করে। নিহত শিশু মীরাজ কাজিম
পশ্চিম খাজাপুর গ্রামের মাহাবুব কাজির ছেলে। তার দুই সন্তানের মধ্যে
মীরাজই একমাত্র ছেলে সন্তান ছিল।
এই ঘটায় অরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) রফিকুল ইসলাম, ফুলবাড়ী
থানার ওসি শেখ নাসিম হাবিব ঘটনাস্থল পরিদর্শন করে, জিজ্ঞাসাবাদের জন্য
মমতাজ উদ্দিন (৫০) নামে এক প্রতিবেশিকে আটক করেছে পুলিশ। আটক
মমতাজ উদ্দিন পশ্চিম খাজাপুর গ্রামের মীর উদ্দিনের ছেলে।
গত ৮জুলাই রোববার বিকাল থেকে শিশু মীরাজ নিখোজ ছিল, অনেক খোজা-
খুজির পর গতকাল সোমবার সকাল ৭ টায় পুকুরের মধ্যে তার মৃতহে দেখতে
পায় প্রতিবেশিরা।
নিহত শিশু মীরাজ কাজিমের মা উম্মে কুলসুম সাংবাদিকদের বলেন ধৃত
মমতাজের বাড়ীতে তাদের নিয়মিত যাতায়াত ছিল, গত রোববার দুপুরে তার
ছেলেকে খাওয়ানোর পর তাদের প্রতিবেশী (মমতাজের) বাড়ীতে রেখে আসেন।
এর পর তাকে আর পাওয়া যায়নি,পরেরদিন প্রতিবেশী মমতাজ উদ্দিনের বাড়ীর
পাশের পুকুর থেকে মৃতদেহ পাওয়া গেছে। তিনি বলেন উত্তারাধীকার সুত্রে
শত্রুতার জের ধরে তার সন্তানকে হত্যা করা হয়েছে। একই দাবী করেন, মীরাজের
নানা কাছার উদ্দিন।
এই বিষয়ে ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিব এর সাথে কথা বললে
তিনি বলেন, প্রাথমিক তদন্তে হত্যা কান্ডের আলামত পাওয়া গেছে। শিশুটির
শরিরে আঘাতের চিহ্নি পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য মমতাজ উদ্দিন
নামে এক জনকে আটক করা হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য
দিনাজপুর এম আব্দুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা
হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451