বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাতীবান্ধায় চাচার লাঠির আঘাতে আহত ভাতিজার মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮
  • ৫০৫ বার পড়া হয়েছে
হাসান মাহমুদ ,
লালমনিরহাট প্রতিনিধি : 
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচার লাঠির আঘাতে আহত ভাতিজা হুমায়ন কবির সুমনের(১৮) মৃত্যু হয়েছে। বুধবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সুমন।
এর আগে গত বুধবার সকালে উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে এ ঘটনাটি ঘটে। পরে বৃহস্পতিবার দুপুরে নিহতের বাবা বাদি হয়ে হাতীবান্ধা থানায় ৫ জনের উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত সুমন উপজেলার ওই গ্রামের বাসিন্দা খবির উদ্দিনের পুত্র। অভিযুক্ত সুমনের চাচা একই গ্রামের বাসিন্দা ছবিবর রহমান।
জানা গেছে, কৃষি জমির পানি বের করা নিয়ে চাচা ও ভাতিজার মাঝে বাকবিতন্ডা শুরু হয়। এর এক পর্যায়ে তার চাচা ছবিবর রহমান লাঠি দিয়ে সুমনের মাথায় আঘাত করে। এতে সুমন গুরুত্বর আহত হয়। সুমনকে স্থানীয়রা উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। সেখানেই বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সুমনের।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, এ ঘটনায় ৫ জনের নামে থানায় মামলা করেছেন সুমনের বাবা। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451