বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

জলঢাকায় বজ্রপাতে ৯ শিক্ষার্থীসহ আহত ১০

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ জুলাই, ২০১৮
  • ৫৩৭ বার পড়া হয়েছে

নীলফামারী জেলা প্রতিনিধি ॥ নীলফামারীর জলঢাকায় বজ্রপাতের ঘটনায় ৯ জন
শিক্ষার্থী ও ১জন কর্মচারী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার উপজেলার কাঠালী
ইউনিয়নের রঙ্গেরবাজার এলাকার এসসি উচ্চ বিদ্যালয়ে। আহতরা হলেনঃ সপ্তম শ্রেনীর লিমা
(১৩), সিমা (১৩), রোমান ইসলাম (১৩) ,৬ষ্ঠ শ্রেনীর সুবানা, রহিদা, আলিফা, রাবেয়া,
খাতিজা, নাসরিন ও কর্মচারী লুৎফর। ঘটনার বিবরনে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বেলাল
হোসেন জানান, রবিবার থেকে উপজেলা জুড়ে মাধ্যমিক পর্যায়ের অর্ধবার্ষিক পরীক্ষা
শুরু হবে। তাই শিক্ষার্থীরা বিরুপ আবহাওয়ার মাঝে সকালে স্কুলে আসতেছিল। এমন সময়
জোরে বজ্রপাত পরলে স্কুলের পাশে ক্লাসে উপস্থিত ৬ষ্ঠ ও ৭ম শ্রেনীর ৯ জন শিক্ষার্থী ও
কর্মচারী লুৎফর রহমান আহত হয়। আহতদে দ্রুত চিকিৎসার জন্য জলঢাকা হাসপাতালে
ভর্তি নিয়ে যাওয়া হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত আবাসিক অফিসার
ডাঃ দেবাশিষ রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া
হয়েছে। তবে সবাই আশঙ্কামুক্ত। শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক বলেন, আমি
শিক্ষার্থীদের দেখেছি ,এবং তাদের চিকিৎসার জন্য ডাক্তাদের সাথে কথা বলেছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451