বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চিরিরবন্দরে সাংবাদিককে মারধর ল্যাপটপ, মোবাইল ও টাকা ছিনতাই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১ জুলাই, ২০১৮
  • ৫৪৪ বার পড়া হয়েছে

এস.এম. নুর আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের
চিরিরবন্দর উপজেলায় দক্ষিণ পলাশবাড়ী বোর্ড স্কুল সংলগ্ন এলাকায় এ
ঘটনাটি ঘটেছে। গত ৩০ শে জুন শনিবার রিয়াজুল, বাবুল গংদের ভিতরে
মারামারি ও দাঙ্গা হাঙ্গামার ঘটনা ঘটে। চিরিরবন্দর দক্ষিণ পলাশবাড়ী বোর্ড
এলাকায় সংবাদ সংগ্রহ করা কালে আমিনুল হক, রফিকুল ইসলাম, রিয়াজুল
ইসলাম সহ তাদের সঙ্গীয় দুবৃর্ত্তরা সংবাদ প্রকাশ না করার হুমকি প্রদান
করে অতর্কিতভাবে জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার
চিরিরবন্দর প্রতিনিধি সাংবাদিক শহিদুল্লাহ ও তার বড় ভাই করিমুল্লাহকে
মারপিট করে। সঙ্গে থাকা ল্যাপটপ, মোবাইল ফোন নগদ অর্থ ছিনিয়ে নেয়।
সাংবাদিক শহিদুল্লাহ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও তার বড়
ভাই করিমুল্লাহ এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে দিনাজপুর চিরিরবন্দর থানায় ৩০শে জুন
একটি অভিযোগ দায়ের করা হয়েছে। চিরিরবন্দর অফিসার ইনচার্জ হারেসুল
ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা
গ্রহণ করব বলে তিনি জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451