বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মডেল তিথি বড়ুয়া নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮
  • ৫০০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন উঠতি মডেল তিথি বড়ুয়া (২১)। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছামতি গ্রামের সাধন বড়ুয়ার কন্যা। তিনি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অনার্স (অর্থনীতি) প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

মঙ্গলবার (১৯ জুন) দুপুরে খুলশী থানার হলিক্রিসেন্ট হাসপাতালের সামনে জাকির হোসেন সড়কে বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে তিথি প্রাণ হারান। তিথি চিলেন উঠতি মডেল। র‍্যাম্পে হাঁটতেন এছাড়াও বিভিন্ন পোশাকের মডেল হিসেবেও তাঁকে দেখা গেছে।

জানা গেছে, চট্টগ্রাম নগরের জিইসি মোড় থেকে তিথি কয়েকজন বন্ধুসহ একটি সিএনজি অটোরিক্সা যোগে ফয়েজলেক বিনোদন কেন্দ্রে যাচ্ছিলেন। তাদের বহনকারী সিএনজি অটোরিকশাটি খুলশী হলি ক্রিসেন্ট হাসপাতালে সামনে অপর একটি গাড়িকে ওভারটেক করার সময় সামনের দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থায়রা গুরুতর অবস্থায় তিথিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সিএনজি অটোরিক্সায় তিথির আরও কয়েকজন বন্ধু থাকলেও দুর্ঘটনার পর তাদের আর খোঁজ পাওয়া যায়নি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, হলি ক্রিসেন্টে হাসপাতালের সামনে দুর্ঘটনায় আহত তিথি বড়ুয়াকে পথচারীরা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451