মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাশরাফির ঈদ নড়াইলে প্রিয়জনের সঙ্গে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৬ জুন, ২০১৮
  • ৩১২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

জাতীয় ক্রিকেটের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জন্মস্থান নড়াইলে ঈদের নামাজ আদায় করেছেন। শনিবার সকাল ৮টায় নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন তিনি।

ছোট ভাই সিজার, মামা নাহিদুল ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্যরা এ সময় তার সঙ্গে ছিলেন। নামাজ শেষে বন্ধু-বান্ধব, আত্বীয় স্বজন ও ভক্তদের সাথে কোলাকুলি করেন মাশরাফি। পরে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এই ক্রিকেট তারকা।

নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা প্রশাসক মো. ইমদাদুল হক চৌধুরী, দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম, জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকেরা জেলার এই প্রধান জামায়াতে নামাজ আদায় করেন।

ঈদের আনন্দ পিতামাতা, বন্ধু-বান্ধব, আত্বীয় স্বজন ও নড়াইলে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে নাড়ির টানে ঈদ এলেই নড়াইলে ছুটে যান মাশরাফি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451