শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাঙামাটির নানিয়ারচরে পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে ১১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
  • ৩৩৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

রাঙামাটির নানিয়ারচরে পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। উপজেলার হাতিমারায় পাহাড় ধসে চাপা পড়া দুইজন এবং একই উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মনতলা এলাকা থেকে একজনের লাশ উদ্ধারের পর নিহতের এই সংখ্যা দাঁড়ায়।

উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোয়ালিটি চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

কোয়ালিটি চাকমা জানিয়েছেন, উপজেলার বড়পুল পাড়ায় দুই পরিবারের চারজন, ধর্মচরন কার্বারি পাড়ায় একই পরিবারের চারজন মারা গেছে। এ ছাড়া হাতিমারা এলাকায় চাপা পড়া দুইজনের লাশ উদ্ধার করা রয়েছে। টানা বৃষ্টির কারণে পাহাড় ধসে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লা আল মামুন এবং নানিয়ারচর থানার ওসি আব্দুল লতিফ পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করলেও কতজন মারা গেছে- তা নিশ্চিত করতে পারেননি।

রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ বলেন, ‘পাহাড় ধসের কারণে সড়ক যোগাযোগ স্বাভাবিক না থাকায় ইউএনও কিংবা ওসি ওই এলাকাগুলোতে এখনো পৌঁছাতে পারেননি। তাই নিশ্চিত করে ঠিক কতজন নিহত বা নিখোঁজ রয়েছেন তা জানাতে সময় লাগছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451