বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঈদ সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন পীরগঞ্জের তিন শতাধিক পোশাক কারিগর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২ জুন, ২০১৮
  • ৩১৮ বার পড়া হয়েছে

 

 

জাকির হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাও)থেকে : আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে
ব্যস্ত হয়ে পড়েছেন পীরগঞ্জের শহরে চারটি অভিজাত মার্কেট সহ বিভিন্ন
এলাকার তিন শতাধিক পোশাক কারিগর। এর মধ্যে শুধু শহরের অভিজাত মার্কেট
বলে খ্যাত ঢাকাইয়া মার্কেট, কলেজ বাজার মার্কেট ও পুরাতন বাজারের
দোকানগুলোকে পোশাক তৈরি করছেন প্রায় ২৫০ জন কারিগর। কারিগররা
জানিয়েছেন, পুরোপুরি ব্যস্ত হতে আরও কয়েকদিন লাগবে। তখন ভালোভাবে
জমে উঠবে বিভিন্ন ধরণের পোশাক তৈরির কাজ। পীরগঞ্জের নিউ ফ্যাশন
টেইলার্সের মালিক প্রফুল্ল কুমার জানান, তার দোকানে রোজার কয়েক দিন
আগে থেকেই কাজের অর্ডার শুরু হয়। তার দোকানে মেয়েদের কাজই বেশি।
এবার তার দোকানে মেয়েদের জিপসি ও লেহাঙ্গা নামে পোশাক তৈরিতে মজুরি
খরচ নেয়া হচ্ছে ৬৫০ টাকা এবার তিনি দুইশ জিপসি তৈরি করবেন বলে
জানান। মডেল টেইলার্সের খিরমহন রায় জানান, তার দোকানে মেয়েদের
বিভিন্ন ধরণের থ্রি পিস তৈরি হচ্ছে বেশি। প্রতিটি থ্রি পিসে খরচ পড়ছে
২৫০ থেকে ৩০০ টাকা। ডলফিন টেইলার্সের মালিক মশিউর রহমান জানান,
তিনি তৈরি করছেন বোরখা ও থ্রি পিস। প্রতিটি থ্রি পিস তৈরিতে মজুরি
বাবদ খরচ হচ্ছে ২৩০ থেকে ২৬০ টাকা এবং বোরখা তৈরিতে মজুরি ধরা হচ্ছে
২৩০ টাকা। ঈদকে সামনে রেখে তিনি অন্তত দুইশ পিস পোশাক তৈরি করতে
পারবেন বলে জানান। পীরগঞ্জ দর্জি কারিগরি সমিতির সভাপতি সাদেুকল
ইসলাম জানান, সমিতিভূক্ত ২৫০ জন সহ, অনান্য মার্কেট ও পুরাতন বাজার সহ
দর্জি কারিগর রয়েছেন প্রায় সাড়ে তিনশ। ঈদকে সামনে রেখে তারা এখন
ব্যস্ত হয়ে পড়েছেন পোশাক তৈরির কাজে। তিনি বলেন, অন্যান্য বছর কারিগরদের
মুজরি নিয়ে ঝামেলা হলেও এবার এ নিয়ে কোনো ঝামেলা নেই। এবারও তাদের
জন্য দুই থেকে ১০ টাকা পর্যন্ত মজুরি বাড়ানো হয়েছে।ৃ


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451