শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২১ এপ্রিল, ২০১৮
  • ৪৮৩ বার পড়া হয়েছে

চাকুরীর পরীক্ষার্থী নিহত
মোঃ রুকুনুজ্জামান বাবুল, পার্বতীপুর থেকেঃ
দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক চাকুরীর পরীক্ষার্থী নিহত
হয়েছে। শুক্রবার সকাল ৮টায় পার্বতীপুর-রংপুর সড়কের রাখলপীর মাজারের কাছে ট্রাক
চাপায় আবু নাসের নেয়ামুতুল ওরফে নয়ন (২৫) নামে এক যুবকের মর্মান্তিক
মৃত্যু হয়। জানা যায়, নয়ন তার দুই বন্ধুকে নিয়ে মোটর সাইকেল যোগে
পার্বতীপুরের ক্যান্টপালিক স্কুল এন্ড কলেজে শিক্ষক পদে চাকুরীর পরীক্ষা দিতে
যাচ্ছিল। এ সময় সিমেন্টবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১৮-৩০২৪)
মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর দুই বন্ধু আঃ
হালিম ও এমদাদ হোসেন ছোটন সিটকে পড়ে প্রাণে বেঁচে যায়। পরে
পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘতক ট্রাকটি আটক করে থানা হেফাজতে নিয়ে
আসে।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন,
নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মামলা হয়নি। তারা মৃত দেহটি
নিয়ে যায় এবং ট্রাকটি থানায় রাখা হয়েছে। নিহত নয়ন দিনাজপুর জেলার
খানসামা উপজেলার তেবারিয়া গ্রামের নুরুজ্জামানের পুত্র।#


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451