শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুড়িগ্রামে শিলাবৃষ্টিতে ঘরবাড়ীসহ ফসলের ব্যাপক ক্ষতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮
  • ২১৮ বার পড়া হয়েছে

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলায় শিলাবৃষ্টিতে
ঘরবাড়ি ও বোরো ক্ষেতসহ মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি সাধিত
হয়েছে। শুক্রবার দুপুরে ২০ মিনিট স্থায়ী শিলাবৃষ্টি ও ঝড় হাওয়া
প্রতিটি শিলাবৃষ্টি ১০০ থেকে ২৫০ গ্রাম ওজনের শিলাবৃষ্টি
বর্ষিত হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী
পৌরসভা এলাকা, রামখানা, রায়গঞ্জ, নেওয়াশী, সেনপাড়া,
বামনডাঙ্গা, গাগলা ও কালিগঞ্জে ঝড় হাওয়ার সাথে ব্যাপক
শিলাবৃষ্টি বর্ষিত হয়। এছাড়াও ফুলবাড়ী উপজেলার কাশিপুর
ইউনিয়নের কদমেরতল, বালাবাড়ি ও অনন্তপুরে ব্যাপক শিলাবৃষ্টি
বর্ষিত হয়েছে।
এতে করে দুই উপজেলার প্রায় শতাধিক ঘর-বাড়ির পুরনো টিন বড়
আকারের শিলাবৃষ্টিতে সম্পুর্ণরুপে নষ্ট হয়ে গেছে। শিলাবৃষ্টির
সাথে দমকা বাতাসে উড়ে গেছে বেশকিছু ঘরের চাল। এসব
এলাকায় দমকা ঝড় হওয়ায় ভেঙ্গে পড়েছে বাগানের সুপারী গাছসহ
অন্যান্য গাছপালা।
নাগেশ্বরী পৌরসভা এলাকার গোলাম কিবরিয়া জানান, আকষ্মিক
শিলাবৃষ্টিতে তার ঘরের চালসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ
হোসেন জানান, শিলাবৃষ্টি ও ঝড় হাওয়ায় আমার ইউনিয়নের
পরোটাই ক্ষতি সাধিত হয়েছে।
নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্ল্যা
আল ওয়ালিদ জানান, আমার ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও
শিলাবৃষ্টিতে আগাম বোরো ধান, সুপারী বাগান ও মৌসুমী
সবজিসহ গরীব মানুষের ঘরের টিনের ব্যাপক ক্ষতি হয়েছে।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
অন্যদিকে এসব এলাকায় শিলাবৃষ্টিতে চলতি বোরো মৌসুমে
ধান ক্ষেতের পাতা ছিড়ে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
আগাম চাষ করা ধানের থোর আসা বোরোর ক্ষতি হয়েছে সবচেয়ে
বেশি। তবে কি পরিমান বোরো ক্ষেতের ক্ষতি হয়েছে তা এখনও
জানা যায়নি। এছাড়াও দমকা হাওয়ায় সুপারীর গাছ ভেঙ্গে সুপারী
বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে।

এব্যাপারে নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ
শামসুজ্জামান বলেন, শিলাবৃষ্টি হলেও এ এলাকার প্রধান ফসল
বোরো তেমন ক্ষতি হবে না। শিলাবৃষ্টিতে বোরো ধান গাছের
পাতার কিছুটা ক্ষতি হলেও ফসলে এর কোন প্রভাব পড়বে না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451