বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজেকে সেবক মনে করি দেশের প্রধান হিসেবে : প্রধানমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮
  • ২৬৩ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ- 

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সৈয়দপুর বিমানবন্দরকে বিএনপি সরকার বন্ধ করে দিয়েছিল। পরে আওয়ামী লীগ সরকার সে বিমানবন্দরকে আবার চালু করেছে।

এছাড়া যত দূরেই থাকি না কেন সবসময় আমি আপনাদের সঙ্গে আছি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজেকে জনগণের সেবক দাবি করে শেখ হাসিনা বলেন, আমি ক্ষমতায় এসে মানুষের উন্নয়নের কথা চিন্তা করি। দেশের প্রধান হিসেবে নিজেকে সেবক মনে করি। আমার ওপর ১৬ কোটি মানুষের দায়িত্ব রয়েছে। আমি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করছি।

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করা হয়েছে।

এ সময় ঠাকুরগাঁওবাসীর জন্য প্রধানমন্ত্রী ৬৬টি উপহার দেন। তিনি বোতাম টিপে সভামঞ্চ থেকে সেখানকার ৩৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন; পাশাপাশি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আরও ৩৩টি প্রকল্পের।

বৃহস্পতিবার বিকেল ৫টার কিছু আগে এসব প্রকল্পের উদ্বোধন করা হয়। এর আগে সকাল ১১টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি স্থানীয় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভ্যন্তরীণ মাঠে পৌঁছায়।

সেখান থেকে তিনি গাড়িতে করে ঠাকুরগাঁও সার্কিট হাউজে যান। সেখানে দুপুর ১২টায় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেখান থেকে উপস্থিত হন জেলা স্কুলের বড় মাঠে; যেখানে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষে শহর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে পোস্টারে ব্যানারে সাজিয়ে তোলা হয়েছে পুরো শহরকে।

গলি থেকে রাজপথ ও সড়কদ্বীপ রংবেরঙের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও তোরণ দিয়ে সাজানো হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451