শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভারতীয় ট্রাকের ধাক্কায় গৃহবধুর মৃত্যু ,আহত স্বামী-সন্তান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮
  • ২৬০ বার পড়া হয়েছে

হাসান মাহমুদ,
লালমনিরহাট প্রতিনিধি ঃ
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ভারতীয়
ট্রাকের ধাক্কায় ময়না বেগম(৩০) নামে এক গৃহবধুর
মৃত্যু হয়েছে। এ সময় তার স্বামী আবেদ আলী (৪০) ও
সন্তান মিজানুর রহমানের (১২) গুরুতর আহত হয়েছে।
আহতদের পাটগ্রাম হাসপাতালে প্রাথমিক
চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর
মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী
স্থলবন্দর এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটেছে।
জানাগেছে, ভারতীয় ট্রাকটি বুড়িমারী স্থলবন্দর
দিয়ে বাংলাদেশ প্রবেশ করে পন্য আনলোড করার জন্য
পাটগ্রাম উপজেলার সোনারভিটা এলাকায় যাচ্ছিল।
পথিমধ্যে ময়না বেগমের স্বামী মোটরসাইকেল
চালিয়ে ট্রাকটিকে ওভারটেক করছিলো। এসময়
ট্রাকটি তাদের ধাক্কা দিলে নিহত ময়না বেগমের
স্বামী আবেদ আলী ও তার ছেলে মিজানুর ছিটকে
পড়ে। আর ময়না বেগম ট্রাকের চাকার পিষ্ট হয়ে
ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে পাটগ্রাম থানার তদন্ত ওসি ফিরোজ
কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনার
পর পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ভারতীয় ট্রাকটি
আটক করে রাখা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451