শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এ দেশের ইতিহাস বড় নিষ্ঠুর ও নির্মম : সমাজ কল্যান প্রতিমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮
  • ২৬৯ বার পড়া হয়েছে

 

হাসান মাহমুদ,
লালমনিরহাট প্রতিনিধি:
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, এ দেশের
ইতিহাস বড় নিষ্ঠুর ও নির্মম। কারন যে মানুষটির জন্য আজ আমরা
বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, সেই মানুষটিকে এই
দেশের মাটিতেই স্ব-পরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
সোমবার (২৬মার্চ) বিকেলে লালমনিরহাট জেলার আদিতমারী
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পরিষদ মিলনায়তনে মহান
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা পরিবারদের
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান আ’লীগ সরকার মুক্তিযোদ্ধার জন্য যা
কিছু করেছেন, এর আগে কোন সরকারই তাদের জন্য তিল পরিমান কোন
কিছুই করেন নাই। আর এই সরকার ক্ষমতায় আছেন বলেই আজ বীর
মুক্তিযোদ্ধারা মুল্যায়ন পাচ্ছেন। কারন জাতির জনক বঙ্গববন্ধু কন্যা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের প্রতি খুবই আন্তরিক।
উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে
অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আদিতমারী উপজেলা
পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী, কালীগঞ্জ উপজেলার সাবেক (ভারপ্রাপ্ত)
চেয়ারম্যান তাহির তাহু, আদিতমারী থানার ওসি হরেশ্বর রায়, বীর
মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা, আজিম মিয়া, আদিতমারী উপজেলা
ছাত্রলীগের সভাপতি কামাল সরকার ও সম্পাদক মাঈদুল ইসলাম প্রমূখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451