বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

পার্বতীপুরে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮
  • ২৪২ বার পড়া হয়েছে
পার্বতীপুরে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত

 

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
স্বল্পোন্নত দেশের স্টাটাস থেকে বাংলাদেশ উত্তরনের যোগ্যতা অর্জনের
ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষ্যে সারাদেশের ন্যায় দিনাজপুরের
পার্বতীপুরে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে
সকাল ১০টায় উপজেলা চত্তর হতে একটি বর্নাঢ্য রালী শহরের প্রধান প্রধান
সড়ক প্রদক্ষিন শেষে জ্ঞানাঙ্কুর উচ্চ বিদ্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত
হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার মাহমুদুর
রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ মোঃ রওশন কবীর, মাধ্যমিক
শিক্ষা কর্শকর্তা আব্দুস সাত্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা
মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা রুবিসহ
আরও অনেকে।
নানা আয়োজনের মধ্য দিয়ে ভবানীপুর ডিগ্রী কলেজে ও পালিত হয়েছে
আনন্দ র‌্যালী। কলেজের অধ্যক্ষ মবিদুল ইসলামের নেতৃত্বে একটি র‌্যালী কলেজ চত্তর
হতে বের হয়ে ভবানীপুর বাজার প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
এসময় কলেজের সকল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ দিকে পার্বতীপুর ডিগ্রী কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায়
মর্যাদায় আনন্দ র‌্যালী, আলোচানা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রসুলের নেতৃত্বে আনন্দ র‌্যালী
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে সকল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ
অংশগ্রহণ করেন। পরে আলোচনা সভা শেষে বার্ষিক ক্রিড়া
প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451