শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লালমনিরহাটে গাঁজাসহ ট্রাক চালক ও সহকারী চালক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮
  • ২৫১ বার পড়া হয়েছে

 

হাসান মাহমুদ,
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার সদর উপজেলায় ৮৫ কেজি গাঁজাসহ ট্রাকের
চালক ও সহকারী চালককে আটক করেছে সদর থানা পুলিশ। এ সময়
একটি ট্রাকসহ আটকৃতদের থানায় নিয়ে আসা হয়।
মঙ্গলবার সকালে সদর উপজেলার তিস্তা টোল প্লাজা এলাকা
থেকে তাদের আটক করা হয়। পরে দুপুরে তাদেরকে জেলহাজতে
প্রেরন করা হয়েছে।
আটককৃতরা হলেন, কুষ্টিয়া জেলার মধুপুর এলাকার সামাদ
আলী মন্ডলের পুত্র ও ট্রাক চালক তালেব মন্ডল(৪০) ও কুড়িগ্রাম
জেলার নাগেশ্বারী উপজেলার রাঘালির বস এলাকার আব্দুল মজিদের
পুত্র ও ট্রাকের সহ: চালক আব্দুল লতিফ(৩৬)।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ
আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে
উপজেলার তিস্তা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে একটি
ট্রাক আটক করা হয়। এ সময় ট্রাকে তল্লাশী চালিয়ে ৮৫ কেজি
গাঁজা উদ্ধার করে এবং ট্রাকের চালক ও সহকারী চালককে আটক
করে থানা নিয়ে আসা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য
নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া তাদেরকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে
প্রেরন করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451