বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

নাটোরে বিয়ের ১০ বছর পর একসঙ্গে পাঁচ সন্তানের মা হলেন লিপি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৮ আগস্ট, ২০১৬
  • ৩২০ বার পড়া হয়েছে

মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি,

বিয়ের দশ বছর পর এক সঙ্গে পাঁচ সন্তানের মা হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার

লিপি বেগম (২৮)। রবিবার ভোরে বনপাড়ার আমিনা হাসপাতালে লিপি বেগম দুটি কন্যা

সন্তানসহ পাঁচটি সন্তান প্রসব করেন। তবে মাও দুই কন্যা সন্তান সুস্থ হলেও অপর

তিনটি বাচ্চা অসম্পূর্ণ শারীরিক গঠন নিয়ে মৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে বলে

জানিয়েছেন কর্তব্য রত চিকিৎসকেরা। লিপি খাতুন বড়াইগ্রামের নগর গ্রামের জাকের

মন্ডলের স্ত্রী।

লিপির মাও লিলি বেগম জানান, প্রায় ১০ বছর আগে জাকের মন্ডলের সাথে তার মেয়েকে

বিয়ে দেন। কিন্তু দীর্ঘ সময়েও সন্তান না হওয়ায় তাদের পরিবারের সবাই লিপির প্রতি

অসন্তুষ্ট ছিলেন। এর মধ্যে লিপি সন্তান সম্ভবা হয়ে পড়েন। শনিবার রাতে প্রসবব্যথা

উঠলে তাকে দ্রুত বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে রবিবার ভোরে তিনি

স্বাভাবিকভাবেই একে একে ৫টি সন্তান প্রসব করেন।

দুপুরে বনপাড়া আমিনা হাসপাতালের স্বত্বাধিকারী ডা. আনসারুল হক ঘটনার সত্যতা

নিশ্চিত করে বলেন, অপারেশন ছাড়াই লিপি খাতুন ৫টি সন্তান প্রসব করেন। তবে মাসহ

দুটি শিশু সুস্থ হলেও অপর তিনটি শিশুর গঠন পুরোপুরি সম্পন্ন হয়নি। এ শিশু তিনটি

মৃতঅবস্থায় জন্মগ্রহণ করেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451